মালয়েশিয়ায় অভিযানে ১৭ বাংলাদেশি অভিবাসী আটক

১০ অক্টোবর ২০২৪, ০৮:৫৫ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
ছবি

ছবি © সংগৃহীত

মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোটা ভারু এলাকায় দুই দিনের অভিযানে ১৭ বাংলাদেশিসহ মোট ৩০ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বুধবার (৯ অক্টোবর) রাজ্যের অভিবাসন বিভাগের বরাতে দেশটির সংবাদমাধ্যম দি সান ডেইলি এ তথ্য জানিয়েছে। 

কেলান্তান অভিবাসন বিভাগের ডেপুটি ডিরেক্টর (ব্যবস্থাপনা) নিক আখতারুল হক নিক আবদুল রন এক বিবৃতিতে জানান, কোটা ভারু শহরের আশেপাশে সুপারমার্কেট, লোহার কারখানাসহ বেশ কয়েকটি বাড়ি এবং রেস্তোরাঁয় অভিযান চালানো হয়।

অভিযানে বাংলাদেশের ১৭, পাকিস্তানের ২, মিয়ানমারের ১, ভারতের ১, থাইল্যান্ডের ৪ পুরুষ ও ৫ নারীকে আটক করা হয়। আরও তদন্তের জন্য তাদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

আরও পড়ুন: টাইম হায়ার র‌্যাাঙ্কিংয়ে ফের দেশসেরা জাবি

অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নিক আখতারুল হক নিক। তিনি রাজ্যে বিদেশিদের উপস্থিতি বা আইন ভঙ্গকারী বিদেশিদের জড়িত কোনো কার্যকলাপ সম্পর্কে তথ্য দেওয়ার জন্য জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের দায় সরকারকেই নিতে হবে: জামায়াত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কের রাস্তায় ববি হাজ্জাজকে ‘টেরোরিস্ট’ বলে কটূক্তি, ভ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবা উন্নত না হলে প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬