যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে নিজের গায়ে আগুন দেওয়ার চেষ্টা এক ব্যক্তির

০৬ অক্টোবর ২০২৪, ০৫:৪৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৫ AM
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে নিজের গায়ে আগুন দেওয়ার চেষ্টা এক ব্যক্তির

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে নিজের গায়ে আগুন দেওয়ার চেষ্টা এক ব্যক্তির © এএফপি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে নিজের গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেছেন এক ব্যক্তি। স্থানীয় সময় শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ বিভাগ।

ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সংহতি জানাতে ওয়াশিংটন ডিসিতে গতকাল জড়ো হন হাজার হাজার মানুষ। ওই সময়ই এই ব্যক্তি নিজের গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি নিজের শরীর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ওই সময় নিজের হাতে আগুন লাগানও তিনি। তবে সেখানে উপস্থিত সাধারণ মানুষ ও পুলিশ কর্মকর্তারা দ্রুত সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন।

আরও পড়ুন: শরীরে আগুন দেওয়া সেই মার্কিন সেনার নামে ফিলিস্তিনে সড়ক

পুলিশ জানিয়েছে, হাতে আগুন লাগানোয় তিনি দগ্ধ হয়েছেন। কিন্তু তার জীবন ঝুঁকির মধ্যে নেই। চিকিৎসার জন্য তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগেও যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নিজেরে গায়ে আগুন দিয়ে আত্মহনন করেন এক মার্কিন সেনা। চলতি বছরের শুরুতে অ্যারন বুশনেল নামের এ মার্কিন সেনা দাহ্য তরল পদার্থ ঢেলে নিজের গায়ে আগুন লাগিয়ে দেন। তিনি দখলদার ইসরায়েলের দূতাবাসের সামনে গিয়ে একটি ভিডিও ধারণ করেন। এতে তাকে বলতে শোনা যায়, তিনি মার্কিন বিমানবাহিনীর সেনা হিসেবে ইসরায়েলের গণহত্যার সঙ্গী হবেন না। এরপর নিজের গায়ে আগুন দেন তিনি। দ্রুত সময়ের মধ্যে পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সুবিধা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950