রাতেই পাল্টা হামলার হুঁশিয়ারি ইসরায়েলের

০২ অক্টোবর ২০২৪, ০৯:১৮ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৩ PM
ইরানের হামলার চিত্র

ইরানের হামলার চিত্র © বিবিসি

ইসরায়েলি ভূমিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে ‘আজ রাতেই’ শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘোষণা দেন বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগেরি। মুখপাত্র ড্যানিয়েল হ্যাগেরি এক বিবৃতিতে বলেন, বিমানবাহিনী তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। আর আজ রাতেই মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালাবে। গত বছর জুড়েই এ অঞ্চলে এমন হামলা চালানো হচ্ছে।

মঙ্গলবার রাতে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়েও কড়া কথা বলেছেন সামরিক বাহিনীর এই কর্মকর্তা। এর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তেহরান। হ্যাগেরির এই হুঁশিয়ারির আগে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে দেশে জরুরি অবস্থা ঘোষণা করে ইসরায়েল সরকার। নেওয়া হয়েছে নিরাপত্তা সংক্রান্ত নানা ব্যবস্থা।

লেবাননে ইসরায়েলি বাহিনীর চলমান হামলার মধ্যে ইরান ইসরায়েলে এ হামলা চালাল। গত সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। পাশাপাশি ব্যাপক বিমান হামলা চালায়। হামলায় সোমবার এক দিনেই লেবাননে ৯৫ জন নিহত হয়েছেন।

এর আগে শুক্রবার বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলের হামলায় নিহত হন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েলের ভূখণ্ডে সীমিত পরিসরের হামলা চালিয়ে আসছিল ইরানের সমর্থনপুষ্ট সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েলও পাল্টা জবাব দিচ্ছিল। গত ১৭ সেপ্টেম্বর থেকে লেবাননে হামলা জোরদার করে ইসরায়েল।

অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950