নিহত হাসান নাসরুল্লাহ—নিশ্চিত করেছে হিজবুল্লাহ

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৫ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
হাসান-নাসরুল্লাহ-নিহত—নিশ্চিত-করেছে-হিজবুল্লাহ

হাসান-নাসরুল্লাহ-নিহত—নিশ্চিত-করেছে-হিজবুল্লাহ © ফাইল ছবি

লেবাননের রাজধানী বৈরুতে অব্যাহত হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় তারা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহ। খবর আলজাজিরার।

বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তাদের নেতা হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন।

এর আগে লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদরদপ্তরকে লক্ষ্য করে শুক্রবার হামলা চালায় ইসরায়েল বিমান বাহিনী। এতে হাসান নাসরুল্লাহ নিহত হয় বলে শনিবার (২৮ সেপ্টেম্বর) দাবি করে তেল আবিব।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র অভিচয় আদরাই দাবি করেন, ‘সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে ইসরায়েল বাহিনী নির্মূল করেছে। তিনি আর বিশ্বে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।

ঢাবিতে বসছে বিতর্ক প্রতিযোগিতা, অংশ নিচ্ছেন ৪০ শিক্ষাপ্রতিষ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি: জীবন গড়ার টার্নিং পয়েন্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডুমস্ক্রোলিং: অন্তহীন স্ক্রলে হারিয়ে যাওয়া মন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সুপারনিউমারারি অধ্যাপক ড. ইব্রাহিম আর নেই
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ছেড়ে ঢাবির আইনে ভর্তি, প্রথমবারেই বিচারক হলেন শাওলিন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬