ভারত ভ্রমণে বিশ্বের যে দেশ শীর্ষে

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৪ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৮ PM

© সংগৃহীত

ভারতে চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন বাংলাদেশিরা। এরপরই ছিল যুক্তরাষ্ট্রের অবস্থান। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গতকাল শুক্রবার ভারতের পর্যটন মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে। এতে দেখা গেছে, গত ৬ মাসে প্রায় ৪৭ লাখ ৮০ হাজার পর্যটক ভারত ভ্রমণ করেছেন।

গত জুনে ৭ লাখ ৬ হাজার ৪৫ জন পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এ সংখ্যা ২০২৩ সালের জুনের তুলনায় ৯ শতাংশ বেশি। তবে ২০১৯ সালের জুনের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কম। আর গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে পর্যটকদের এ সংখ্যা ছিল ৪৭ লাখ ৭৮ হাজার ৩৭৪। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেশি, তবে তা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ কম।

গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতে পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে শীর্ষে থাকা পাঁচ দেশ হলো বাংলাদেশ (২১ দশমিক ৫৫ শতাংশ), যুক্তরাষ্ট্র (১৭ দশমিক ৫৬ শতাংশ), যুক্তরাজ্য (৯ দশমিক ৮২ শতাংশ), কানাডা (৪ দশমিক ৫ শতাংশ) ও অস্ট্রেলিয়া (৪ দশমিক ৩২ শতাংশ)।

ট্যাগ: ভারত
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ওয়ার্ল্ড ইকোনমিক …
  • ২৩ জুন ২০২৬
নিয়োগে অনিয়ম, এলপিআরে থাকা ঢাবির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক বা…
  • ২৩ জুন ২০২৬
৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ২৭ জুন পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
৭ ঘণ্টার ব্যবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার মৃ…
  • ২৩ জুন ২০২৬
অবৈধ ২ স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা, একটি সিলগা…
  • ২৩ জুন ২০২৬