বেঁচে আছেন এবং ভালো আছেন হিজবুল্লাহ প্রধান

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৪ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৮ PM
হাসান নাসরুল্লাহ

হাসান নাসরুল্লাহ © ফাইল ছবি

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করার লক্ষ্যে নতুন করে হামলা শুরু করেছে ইসরাইল। আশঙ্কা করা হচ্ছিল, এই হামলায় নাসরুল্লাহ আহত অথবা নিহত হয়েছেন। তবে রয়টার্সের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ প্রধান বেঁচে আছেন এবং ভালো আছেন। নাসরুল্লাহর ঘনিষ্ঠজনের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থাটি।

এদিকে হিজবুল্লাহর আরেকটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, নাসরুল্লাহ ভালো আছেন। হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে লেবাননের রাজধানী বৈরুতে শুক্রবার হামলা চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছে, বিমানবাহিনী হিজবুল্লার প্রধান সদর দপ্তর লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

হ্যাগারি দাবি করেন, বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে সদর দপ্তরটি তৈরি করা হয়েছিল। বৈরুতে এই হামলা চালানোর আগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কথা বলেন। ওই সময় তিনি জানান, লক্ষ্য অর্জন করার আগে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান বন্ধ হবে না। তার এই ভাষণের এক ঘণ্টার মধ্যে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী।

হিজবুল্লাহ প্রধান বেঁচে গেলেও শুক্রবারের এই হামলায় অনেক মানুষ আহত এবং নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যেখানে বিমান হামলা চালানো হয়েছে সেখানে বেশ কয়েকটি উঁচু ভবন একেবারে ধসে গেছে। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে আরও অনেক আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ান

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, বহুনির্বাচনীর সঙ্গ…
  • ১৫ নভেম্বর ২০২৬
অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950