মালদ্বীপের প্রেসিডেন্টের সাথে মুহাম্মদ ইউনূসের বৈঠক

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৪ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৮ PM
দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক

দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক © ফাইল ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সাথে বৈঠক করেছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দফতরে এ সাক্ষাতের সময় মালদ্বীপের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্কের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

সাক্ষাতকালে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, সার্ককে কার্যকরীকরণ, জলবায়ু পরিবর্তন গবেষণা সহযোগিতা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন দুই দেশের সরকারপ্রধান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যেই অনেক বিষয়েই মিল রয়েছে, যার মধ্যে জলবায়ু পরিবর্তনের গুরুতর প্রভাব অন্যতম।

মোহাম্মদ মুইজ্জু বলেন, দুই দেশ পর্যটন, মৎস্য ও জলবায়ু পরিবর্তন গবেষণায় একসাথে কাজ করতে পারে। আমাদের দুই দেশ একসঙ্গে কাজ করলে তা দুই দেশের মানুষের জন্য উপকারী হবে। এসময় দু’দেশের মধ্যকার বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা জানান, তিনি সার্কের সক্রিয়তাকে অর্থনৈতিক সহযোগিতা এবং দক্ষিণ এশীয় অঞ্চলের ঘনিষ্ঠ সংহতকরণের প্ল্যাটফর্ম হিসেবে দেখতে চান। মালদ্বীপের উদ্দেশ্যে অধ্যাপক ইউনূস বলেন, আমরা কাছাকাছি থাকব। আমাদের দূরে থাকা উচিত নয়।

নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত নাম্বার থেকে গালিগালাজ ও হুমকি, নিরাপত্তাহীনতায় পরিব…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপক ড. ইব্রাহিমের মৃত্যুতে ইউটিএলের শোক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বয়স ও জিপিএ না থাকলেও সহকারী অধ্যাপক পদে চাকরি, রাবিপ্রবির …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে বসছে বিতর্ক প্রতিযোগিতা, অংশ নিচ্ছেন ৪০ শিক্ষাপ্রতিষ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি: জীবন গড়ার টার্নিং পয়েন্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬