জাতিসংঘকে ‘অন্ধকারের ঘর’ বললেন নেতানিয়াহু

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০২ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৮ PM
বেনিয়ামিন নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু © সংগৃহীত

জাতিসংঘকে ‘অন্ধকারের ঘর’ বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

নেতানিয়াহু বলেন, ‘গত দশকে ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশি প্রস্তাব পাস হয়েছে। জাতিসংঘ হলো অন্ধকারের ঘর।’ তিনি বলেন, ‘গাজায় চলমান যুদ্ধে সম্পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইসরাইল। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপর আক্রমণ চালিয়ে যাবে আমার দেশ।’ 

অবশ্য নেতানিয়াহু মঞ্চে ওঠার পরপরই ওয়াক আউট করেন বেশ কয়েকজন বিশ্বনেতা ও প্রতিনিধি। তবে এ সময় তার সমর্থকদের উল্লাস করতে দেখা যায়। নেতানিয়াহু বলেন, ‘এ বছর এখানে আসার কোনো ইচ্ছা ছিল না আমার। আমার দেশ নিজেদের অস্তিত্ব রক্ষায় যুদ্ধ করছে। তবে এই মঞ্চে অনেক বক্তাকে আমার দেশের বিরুদ্ধে মিথ্যাচার করতে দেখা গেছে। আমি এর জবাব দিতে এখানে এসেছি।’

এদিকে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরাইলি হামলায় গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৪১ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৯৬ হাজারের বেশি মানুষ। নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু।

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, বহুনির্বাচনীর সঙ্গ…
  • ১৫ নভেম্বর ২০২৬
অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950