স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জোট গঠনের ঘোষণা সৌদি আরবের

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৫ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৮ PM

© সংগৃহীত

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় একটি বৈশ্বিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ ঘোষণা দেন। খবর আনাদোলুর।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে এই জোট গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। জোটের লক্ষ্য হবে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী সমর্থন সংগ্রহ করা।

প্রিন্স ফয়সাল বিন ফারহান জানান, জোটের প্রথম বৈঠকটি রিয়াদে অনুষ্ঠিত হবে। আরব ও ইসলামিক দেশগুলোর পক্ষ থেকে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আমরা দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে বৈশ্বিক জোট গঠনের ঘোষণা করেছি। ফিলিস্তিন-ইসরাইল সংকটের স্থায়ী মীমাংসা কেবল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আসতে পারে। এ দৃঢ় বিশ্বাসের ওপর ভিত্তি করেই এই জোট গঠন করা হয়েছে।

তিনি জানান, আমরা যা করার চেষ্টা করছি তা হলো, দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের লক্ষ্যে একটি জোট তৈরি করা এবং এর জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিসহ কিছু মৌলিক উপাদান প্রয়োজন।

প্রিন্স ফারহান আরও জানান, সৌদি আরব এবং মিত্ররা এই পরিকল্পনার অংশ হিসেবে রিয়াদ, ব্রাসেলস (ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয়), কায়রো, অসলো, আম্মান এবং আঙ্কারায় জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের বৈঠকের আয়োজন করবে।

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া দেশগুলোর প্রশংসা করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সমস্ত দেশকে সাহস দেখাতে এবং যে ১৪৯টি দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক জোটটিতে যোগদান করার জন্য আহ্বান জানাই।

এ সময় লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার বিষয়ে তিনি বলেন, একটি বিপজ্জনক আঞ্চলিক উত্তেজনা প্রত্যক্ষ করছি আমরা, যা আমাদের মিত্র লেবাননকে প্রভাবিত করছে। এই আঞ্চলিক যুদ্ধ পুরো বিশ্বকে বিপন্ন করছে। অবিলম্বে লেবাননে চলমান যুদ্ধ এবং আন্তর্জাতিক নীতি লঙ্ঘন বন্ধের আহ্বান জানাচ্ছি।

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, বহুনির্বাচনীর সঙ্গ…
  • ১৫ নভেম্বর ২০২৬
অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950