পাচার হওয়া অর্থ ফেরত আনতে সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের

২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৩ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১০ PM
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া কোটি কোটি টাকা ফেরত আনার ক্ষেত্রে তারা সহায়তা করবেন। অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত সংস্কার কার্যক্রম ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে ওয়াশিংটন একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি।

নিউইয়র্ক স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) একটি হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৈঠক করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ভালো অংশীদার হতে চাই। আমরা বাংলাদেশের জন্য দ্রুত কাজ করব।’

অ্যান্টনি ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্রের অধ্যাপক ইউনূসের প্রতি ‘অপরিসীম’ শ্রদ্ধা রয়েছে এবং দেশের সংকটপূর্ণ সময়ে দায়িত্ব গ্রহণ করায় তার প্রশংসা করেন তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের পুনর্গঠনের দায়িত্ব নিয়েছে এবং তিনি বিশ্বব্যাংকের মতো বহুপাক্ষিক সংস্থাগুলোর কাছ থেকে সহায়তা চেয়েছেন।

নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত নাম্বার থেকে গালিগালাজ ও হুমকি, নিরাপত্তাহীনতায় পরিব…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপক ড. ইব্রাহিমের মৃত্যুতে ইউটিএলের শোক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বয়স ও জিপিএ না থাকলেও সহকারী অধ্যাপক পদে চাকরি, রাবিপ্রবির …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে বসছে বিতর্ক প্রতিযোগিতা, অংশ নিচ্ছেন ৪০ শিক্ষাপ্রতিষ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি: জীবন গড়ার টার্নিং পয়েন্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬