সংস্কার প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জাতিসংঘের

২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২১ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১০ PM
অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। © সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ‌ সরকারের নেওয়া নানা সংস্কার উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি এ‌ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বৈঠক করেন তারা। বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান গুতেরেস।

এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

ড. মুহাম্মদ ইউনূস ও আন্তোনিও গুতেরেসের মধ্যকার আলোচনায় রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতি পূর্ণ সমর্থনের গুরুত্ব ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের প্রতিশ্রুতির বিষয়টি উঠে আসে।

ঢাবিতে বসছে বিতর্ক প্রতিযোগিতা, অংশ নিচ্ছেন ৪০ শিক্ষাপ্রতিষ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি: জীবন গড়ার টার্নিং পয়েন্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডুমস্ক্রোলিং: অন্তহীন স্ক্রলে হারিয়ে যাওয়া মন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সুপারনিউমারারি অধ্যাপক ড. ইব্রাহিম আর নেই
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ছেড়ে ঢাবির আইনে ভর্তি, প্রথমবারেই বিচারক হলেন শাওলিন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬