চিড়িয়াখানায় কুকুরকে পান্ডা সাজিয়ে প্রদর্শনী

২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৫ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১৩ PM
চিড়িয়াখানায় কুকুরকে পান্ডা সাজিয়ে প্রদর্শনী

চিড়িয়াখানায় কুকুরকে পান্ডা সাজিয়ে প্রদর্শনী © সংগৃহীত

চিড়িয়াখানায় খাঁচার ভেতর ঘুরে বেড়াচ্ছে একটি পান্ডা। পাশেই আয়েশি ভঙ্গিতে বসে আছে আরেকটি। পান্ডা দুটি দেখতে সাদা- কালো, লোমশ। কিন্তু ভালো করে তাকালে ধরা পড়ে, সেগুলো আদতে পান্ডা নয়, বরং চৌ চৌ প্রজাতির কুকুর, যাদের লোমে রং করে পান্ডার মতো করে সাজানো হয়েছে। সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

কুকুরকে পান্ডা সাজিয়ে চিড়িয়াখানায় প্রদর্শনীর অবাক করা এ ঘটনা ঘটেছে চীনের গুয়াংডং প্রদেশের শানওয়েই চিড়িয়াখানায়। গত সপ্তাহে এমন একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনা ছড়িয়ে পড়ে। অনেকেই চিড়িয়াখানা কর্তৃপক্ষের এমন কাজের নিন্দা করেছেন। অনেকে হয়েছেন অবাক।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ কুকুর দুটিকে পান্ডারূপে সাজিয়ে খাঁচায় রাখার ব্যাখ্যা দেয়নি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন তাদের প্রতিবেদনে এই কুকুরদের ‘পান্ডা কুকুর’ হিসেবে অভিহিত করেছে। প্রতিবেদনে বলা হয়, ‘পান্ডার মতো দেখতে এই চৌ চৌ কুকুরগুলোকে রং করে সাজানো হয়েছে, যা দেখতে স্মার্ট, আদুরে এবং সুন্দর।

এ ঘটনাটি প্রথমবারের নয়। এর আগে চীনের জিয়াংশু প্রদেশের তাইঝৌ চিড়িয়াখানাও একই ধরনের বিতর্কের জন্ম দিয়েছিল। ওই সময় তারা পান্ডার অভাব পূরণ করতে কুকুরকে রঙ করে পান্ডার খাঁচায় রাখে। 

চিড়িয়াখানার একজন মুখপাত্র তখন দাবি করেছিলেন, পান্ডা সংগ্রহের কোনো সুযোগ না থাকায় তারা চৌ চৌ কুকুরকে রঙ করে প্রদর্শনীতে রেখেছিলেন। সেইসঙ্গে তারা এটাও আশ্বস্ত করেছিলেন যে, কুকুরের লোমে রং করার প্রক্রিয়ায় কোনো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়নি।

দুই-তৃতীয়াংশ আসন কীভাবে পেয়েছেন, রাষ্ট্রীয় সাক্ষী পাওয়া গেছ…
  • ২৩ জুন ২০২৬
ক্ষতিকর স্যালাইন উৎপাদনকারী ২ কারখানাকে জরিমানা ও সিলগালা
  • ২৩ জুন ২০২৬
রাতে চীনের উদ্দেশ্যে রওনা হবেন দুই মন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডাটাবেজ তৈরি করল বাংল…
  • ২৩ জুন ২০২৬
সংসদে মির্জা আব্বাসের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন জামায়াত এমপির,…
  • ২৩ জুন ২০২৬
গণহত্যার বিচার না হলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না: নাহিদ
  • ২৩ জুন ২০২৬