বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের প্রস্তাব জো বাইডেনের

২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১৩ PM
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও জো বাইডেন

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও জো বাইডেন © পিআইডি

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তার দেশের পূর্ণ সমর্থনের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে  অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টার প্রেস অফিস থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ড. ইউনূসের সফরসূচি অনুযায়ী, বাইডেনের সঙ্গে প্রায় ১৫ মিনিটের মতো বৈঠক চলে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপাক্ষিক বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তার দেশের পূর্ণ সমর্থনের প্রস্তাব দিয়েছেন।

জো বাইডেন ও ড. মুহাম্মদ ইউনূস বৈঠক শুরুর আগে শুভেচ্ছা বিনিময় করেন (ছবি: প্রধান উপদেষ্টার প্রেস ইউং)
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আজই যুক্তরাষ্ট্র পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস। এই অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন তিনি। এটি হবে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনও সরকার প্রধানের প্রথম বৈঠক।

জো বাইডেন ও ড. মুহাম্মদ ইউনূস বৈঠক শুরুর আগে শুভেচ্ছা বিনিময় করেন (ছবি: প্রধান উপদেষ্টার প্রেস ইউং)
এদিকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দেওয়া বিশ্ব নেতাদের স্বাগত জানাতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন সংস্থাটির মহাচিব। জাতিসংঘ সদর দফতরের উত্তর প্রতিনিধি লাউঞ্জের এ সংবর্ধনায় সেখানে যোগ দেন ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিংহ রূপুন এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কসহ অন্যদের সঙ্গে অধ্যাপক ইউনূস কুশল বিনিময় করেন।

ক্ষতিকর স্যালাইন উৎপাদনকারী ২ কারখানাকে জরিমানা ও সিলগালা
  • ২৩ জুন ২০২৬
রাতে চীনের উদ্দেশ্যে রওনা হবেন দুই মন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডাটাবেজ তৈরি করল বাংল…
  • ২৩ জুন ২০২৬
সংসদে মির্জা আব্বাসের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন জামায়াত এমপির,…
  • ২৩ জুন ২০২৬
গণহত্যার বিচার না হলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না: নাহিদ
  • ২৩ জুন ২০২৬
সন্তানের শোকে ভেঙে পড়া রামিসার মায়ের পাশে বিএনপির স্বাস্থ্য…
  • ২৩ জুন ২০২৬