পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল ৬ শিক্ষার্থীর

২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫১ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১৩ PM

© প্রতীকী ছবি

পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হল ৬ জন ছাত্রের। তারা সকলেই একাদশ শ্রেণির ছাত্র। বাড়ি ফেরার পথে প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে গাছের তলায় আশ্রয় নেয় সকলে। সে সময়ই বজ্রপাত পড়ে।

গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটেছে পূর্ব ভারতের ছত্রিশগড় রাজ্যের রাজনন্দগাঁও এলাকায়। এ ঘটনায় ৬ পড়ুয়া ছাড়াও আরও দুই ব্যক্তির মৃত্যু হয়।

জেলাশাসক সঞ্জয় আগরওয়াল মৃত্যুর কথা নিশ্চিত করে জানান, পরীক্ষা দিয়ে স্কুল থেকে ফেরার পথে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে ছয় কিশোরের মৃত্যু হয়েছে। বৃষ্টির হাত থেকে বাঁচতে গাছের তলায় আশ্রয় নিয়েছিল তারা। সেখানেই বিপদ ঘটে।

রাজনন্দগাঁওয়ের পুলিশ সুপার মোহিত গর্গ জানিয়েছেন, আরও একজন বাজ পড়ে আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

রাজ্য সরকার মৃতদের পরিবারের জন্য ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। এ ছাড়াও আহতদের জন্য নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছে সরকার। পাশাপাশি, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সকলকে সতর্ক থাকার কথাও বলা হয়েছে।

প্রশাসনের তরফে রাজ্যবাসীদের বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মাঠ, ফাঁকা রাস্তায় কিংবা গাছের নিচে থাকতে নিষেধ করা হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

দুই-তৃতীয়াংশ আসন কীভাবে পেয়েছেন, রাষ্ট্রীয় সাক্ষী পাওয়া গেছ…
  • ২৩ জুন ২০২৬
ক্ষতিকর স্যালাইন উৎপাদনকারী ২ কারখানাকে জরিমানা ও সিলগালা
  • ২৩ জুন ২০২৬
রাতে চীনের উদ্দেশ্যে রওনা হবেন দুই মন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডাটাবেজ তৈরি করল বাংল…
  • ২৩ জুন ২০২৬
সংসদে মির্জা আব্বাসের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন জামায়াত এমপির,…
  • ২৩ জুন ২০২৬
গণহত্যার বিচার না হলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না: নাহিদ
  • ২৩ জুন ২০২৬