চার ধরনের মানুষকে হজে না যাওয়ার অনুরোধ জানাল সৌদি

২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৯ AM
হজ পালনের দৃশ্য

হজ পালনের দৃশ্য © সংগৃহীত

চার ধরনের মানুষকে ২০২৫ সালে পবিত্র হজ পালনের না যাওয়ার অনুরোধ করেছে সৌদি আরব। আসছে মৌসুমে যারা পবিত্র হজ পালনের পরিকল্পনা করছেন তাদের জন্য এ নতুন নির্দেশনা দিয়েছে দেশটি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যে-সব মানুষের বয়স ৬৫ বছর বা তারও বেশি, কঠিন রোগে আক্রান্ত— (যেমন হার্ট, কিডনি, শ্বাসপ্রশ্বাস জনিত সমস্য, ডায়বেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যানসার, খুবই অসুস্থ) গর্ভবতী এবং ১২ বছরের কম বয়সী শিশু তাদের এই বছর হজ ও ওমরাহ পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত।

মূলত গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের কারণে এ নির্দেশনা দেয়া হয়েছে। দেশটি বলেছে, যারা স্বাস্থ্যগত এবং শারীরিকভাবে সুস্থ আছেন শুধু তারা যেন হজে আসেন। কারণ আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে। যেহেতু হজ পালনে প্রায় ২৫ কিলোমিটার পথ হাঁটতে হবে তাই সেই ধরনের শারীরিক সক্ষমতা থাকতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

চলতি বছর হজ করতে গিয়ে প্রায় ১ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। যাদের বেশিরভাগেরই প্রাণ গেছে অতিরিক্ত গরমের মধ্যে হেঁটে। এ বছর যখন হজ অনুষ্ঠিত হয় তখন সৌদিতে অস্বাভাবিক রকম তাপমাত্রা ছিল।

যে-সব মানুষ অনুমতি ছাড়া হজ করতে গিয়েছিলেন তারা এই দীর্ঘপথ হাঁটার পর বিশ্রামের জন্য কোনো জায়গা পাননি। এছাড়া পর্যাপ্ত পানিও পাননি অনেক হজযাত্রী। এতে করে খোলা ময়দানে অসুস্থ হয়ে মারা গেছেন তারা। পরিস্থিতি এমনও হয়েছিল মৃত মানুষের মরদেহ রাস্তায় পড়েছিল। কিন্তু চাপের কারণে অ্যাম্বুলেন্স বা স্বাস্থ্যকর্মীরা দীর্ঘ সময় পর্যন্ত সেগুলো নিতে পারেননি।

বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার 
  • ২৩ জুন ২০২৬
মার্কেট নির্মাণ করছে, তাই চাঁদা দিতে হবে—ব্যবসায়ীকে তুলে নি…
  • ২৩ জুন ২০২৬
দুই-তৃতীয়াংশ আসন কীভাবে পেয়েছেন, রাষ্ট্রীয় সাক্ষী পাওয়া গেছ…
  • ২৩ জুন ২০২৬
ক্ষতিকর স্যালাইন উৎপাদনকারী ২ কারখানাকে জরিমানা ও সিলগালা
  • ২৩ জুন ২০২৬
রাতে চীনের উদ্দেশ্যে রওনা হবেন দুই মন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডাটাবেজ তৈরি করল বাংল…
  • ২৩ জুন ২০২৬