ইরানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩০

২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০১ PM
ইরানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩০

ইরানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩০ © সংগৃহীত

ইরানের একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। দেশটির পূর্বাঞ্চলে একটি কয়লাখনিতে বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে। রবিবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পূর্বাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রবিবার জানিয়েছে। বিস্ফোরণের পর কিছু খনি শ্রমিক বেতরে আটকা পড়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরানের দক্ষিণ-পূর্বে প্রায় ৫৪০ কিলোমিটার (৩৩৫ মাইল) দূরে অবস্থিত তাবাসে একটি কয়লা খনিতে বিস্ফোরণটি ঘটে।

রয়টার্স বলছে, ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছেন বলে রোববার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। এই ঘটনায় ২৪ জন এখনও নিখোঁজ রয়েছেন।

রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, মদনজু কোম্পানির পরিচালিত ওই খনির দুটি ব্লকে মিথেন গ্যাস বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ব্লকে ৬৯ জন শ্রমিক ছিলেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

ইরানের রেড ক্রিসেন্টের প্রধানের বরাত দিয়ে রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, “আহত ১৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ২৪ জন এখনও নিখোঁজ রয়েছেন।”

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, “আমি মন্ত্রীদের সাথে কথা বলেছি এবং আমরা এই ঘটনার বিষয়ে আমাদের কর্তব্য পালন করতে যথাসাধ্য চেষ্টা করব।’

ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত নাম্বার থেকে গালিগালাজ ও হুমকি, নিরাপত্তাহীনতায় পরিব…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপক ড. ইব্রাহিমের মৃত্যুতে ইউটিএলের শোক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬