হিজবুল্লাহর হামলায় কাঁপল ইসরাইল

২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:০২ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০১ PM

© সংগৃহীত

সম্প্রতি দক্ষিণ লেবাননের ওপর ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরাইলের দখলকৃত অঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। শনিবারের এ হামলায় অন্তত ২৫টি রকেট দখলকৃত উত্তর ফিলিস্তিনের ভূখন্ডে নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।

ইসরাইলি চ্যানেল ফোরটিন এদিন জানিয়েছে, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র দখলকৃত উত্তর ফিলিস্তিনের সাফেদ শহরের নিকটবর্তী বিরিয়া এলাকায় একটি ভবনে সরাসরি আঘাত হেনেছে।

এদিকে নতুন এ আক্রমণটি ইসরাইলি নর্দার্ন কমান্ডের প্রধান বিমান প্রতিরক্ষা কমান্ড সেন্টারকে লক্ষ্য করে করা হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।

এছাড়াও হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে, তারা কাতিউশা রকেট ব্যবহার করে ইসরাইলের রামোট নাফতালি সামরিক ঘাঁটিতে গোলানি ব্রিগেডের সঙ্গে সম্পর্কিত ৬৩১তম রিকনিসান্স ব্যাটালিয়নের মোতায়েন কেন্দ্রেও আক্রমণ চালিয়েছে।

এদিকে ইসরাইলি মিডিয়াগুলো জানিয়েছে, লেবানন থেকে দখলকৃত গোলান মালভূমির দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

লেবাননের গণমাধ্যম আল মায়াদিন জানিয়েছে, হিজবুল্লাহর সর্বশেষ এ আক্রমণ ইসরাইলি বাহিনীর দ্বারা দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে চালানো ৭০টি বিমান হামলার প্রতিক্রিয়া হিসেবে করা হয়েছে।

শুক্রবার ওই ইসরাইলি হামলায় বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। যার মধ্যে হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ইব্রাহিম আকিলও ছিলেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার লেবানিজ। সূত্র: ইরনা

ট্যাগ: ইসরায়েল
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হাদী চত্বরের ব্যানার খুলে করা হলো ‘মুক্তিযুদ্ধ চত্বর’, খুলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, বহুনির্বাচনীর সঙ্গ…
  • ১৫ নভেম্বর ২০২৬
অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950