মালয়েশিয়ায় নাইট ক্লাবে অভিযান, বাংলাদেশিসহ আটক ৯৩

২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৭ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০১ PM
নাইট ক্লাবে অভিযান

নাইট ক্লাবে অভিযান © সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নাইট ক্লাবে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। নির্মাণ শ্রমিক হিসাবে ওয়ার্ক পারমিট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করলেও পরবর্তীতে বিনোদন কেন্দ্রে কাজ করতে দেখা যায় অনেককে।

শুক্রবার দিবাগত রাতে মেনজালারার একটি বিনোদন কেন্দ্রে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) পরিচালিত অভিযানে এসব তথ্য বেরিয়ে আসে।

ইমিগ্রেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জাফরি এমবোক তাহা বলেন, শুক্রবার রাতে মেনজালারা এবং বুকিত বিনতাং-এর দুটি বিনোদন কেন্দ্রে একসাথে অভিযানে চালানো হয়। অভিযানে ৯৩ জন বিদেশীকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৬২ জন থাই নারী ও একজন থাই পুরুষ, ১০ জন ভিয়েতনামী নারী, ১১ জন চীনা, পাঁচজন বাংলাদেশি পুরুষ, দুইজন মিয়ানমারের পুরুষ এবং লাওস ও মঙ্গোলিয়ার একজন করে নারী রয়েছেন।

জাফরি আরও বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে গ্রেফতারকৃত বেশিরভাগ বিদেশী পর্যটক হিসেবে মালয়েশিয়ায় এসেছিল। কিন্তু অধিকাংশেরই ভিসার মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। গ্রেফতারকৃতদের ডকুমেন্টেশন প্রক্রিয়ার জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগ: আটক
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, বহুনির্বাচনীর সঙ্গ…
  • ১৫ নভেম্বর ২০২৬
অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950