‘বিধ্বংসী’ ৪৭ দেশের তালিকা প্রকাশ করল রাশিয়া

২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০১ PM
‘বিধ্বংসী’ ৪৭ দেশের তালিকা প্রকাশ করল রাশিয়া

‘বিধ্বংসী’ ৪৭ দেশের তালিকা প্রকাশ করল রাশিয়া © সংগৃহীত

নিজেদের বিরুদ্ধে ধ্বংসাত্মক মনোভাব পোষণকারী দেশের তালিকা প্রকাশ করেছে রাশিয়া। তালিকায় ৪৭টি দেশের নাম উল্লেখ করেছে দেশটি। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাশিয়ান বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন দেশগুলোর এ তালিকার অনুমোদন দিয়েছেন। এসব দেশ রাশিয়ার আধ্যাত্মিক এবং নৈতিক মূল্যবোধের পরিপন্থি। তালিকায় ৪৭টি দেশের নাম রয়েছে। তাস জানিয়েছে, তালিকায় থাকা দেশগুলো প্রথাগত রাশিয়ান আধ্যাত্মিক এবং নৈতিক মূল্যবোধের বিরোধিতাকারী ধ্বংসাত্মক নিওলিবারেল মতাদর্শিক মনোভাব আরোপ করে এমন নীতিগুলো বাস্তবায়ন করে।

রাশিয়ার এ তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপানসহ বিভিন্ন দেশ রয়েছে। এছাড়া ইইউভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে স্লোভাকিয়া ও হাঙ্গেরি এবং ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক।

তালিকায় স্থান পাওয়া দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, আলবেনিয়া, অ্যান্ডোরা, বাহামা, বেলজিয়াম, বুলগেরিয়া, যুক্তরাজ্য, জার্মানি, গ্রিস, ডেনমার্ক, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, ইতালি, কানাডা, সাইপ্রাস, লাটভিয়া, লিথুয়ানিয়া, লিখটেনস্টেইন, লুক্সেমবার্গ, মাল্টা, মাইক্রোনেশিয়া, মোনাকো, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে ও পোল্যান্ড।

এ ছাড়া, পর্তুগাল, দক্ষিণ কোরিয়া, রোমানিয়া, সান মারিনো, উত্তর মেসেডোনিয়া, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র, তাইওয়ান, ইউক্রেন, ফিনল্যান্ড, ফ্রান্স, ক্রোয়েশিয়া, মন্টেনেগ্রো, চেক প্রজাতন্ত্র, সুইজারল্যান্ড, সুইডেন, এস্তোনিয়া এবং জাপান। যদিও ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো সদস্য দুই দেশ স্লোভাকিয়া এবং হাঙ্গেরিকে এ তালিকায় যুক্ত করা হয়নি।

পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ পরবর্তী চারদিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্…
  • ১৮ মার্চ ২০২৬
ডিআইইউ আইন বিভাগ থেকে আইনজীবী হলেন ৬২ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
চীনা দূতাবাসের উপহারকে নিজেদের যৌথ উদ্যোগ বলে প্রচার জামায়া…
  • ১৮ মার্চ ২০২৬
অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence