বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে শায়েস্তা করব: অমিত শাহ

২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০২ PM

© সংগৃহীত

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে এক সমাবেশের এক ভাষণে তিনি এ কথা বলেন। খবর, টেলিগ্রাফ ইন্ডিয়া’র।

অমিত শাহ বলেন, আমি আপনাদের সবাইকে ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের আবেদন জানাতে চাই। আমরা প্রতিটি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো ঝুলিয়ে সোজা করব। আমি ঝাড়খণ্ড হাইকোর্টকে ধন্যবাদ জানাতে চাই যে, এটি বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে এবং কেন্দ্র শিগগিরিই এই তদন্তে ঝাড়খণ্ড সরকারের সহায়তায় একটি কমিটি গঠন করবে।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা সাঁওতাল পরগণায় উপজাতীয় জনসংখ্যার হ্রাস এবং ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ জনসংখ্যার ক্রমবর্ধমান বৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন। এবার অমিত শাহও তাদের বক্তব্যেরই পুনরাবৃত্তি করলেন।

ট্যাগ: ভারত
অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950