যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসে মিলল কর্মকর্তার মরদেহ

২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৩ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০২ PM
ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস

ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস চত্বরের ভেতরে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৮ সেপ্টেম্বর) ওই মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় ভারতীয় দূতাবাস।

বিবৃতিতে বলা হয়, ‘গভীর দুঃখ ও শোক প্রকাশ করে আমরা জানাচ্ছি যে ভারতীয় দূতাবাসের একজন সদস্য বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মারা গেছেন। মরদেহ দ্রুত ভারতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে তার পরিবার ও সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

তবে কীভাবে আর কী কারণে ওই কর্মকর্তা মারা গেলেন, বিবৃতিতে তা বলা হয়নি।

দূতাবাসের ওই কর্মকর্তা আত্মহত্যা করতে পারেন বলেও সন্দেহ করা হচ্ছে। ওয়াশিংটনের স্থানীয় পুলিশ ও সিক্রেট সার্ভিস তার মৃত্যুর ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬