জম্মু কাশ্মিরে বাস খাদে পড়ে বিএসএফের তিন সদস্যের মৃত্যু

২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৯ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৫ PM
ছবি

ছবি © সংগৃহীত

বাস খাদে পড়ে ভারতের  জম্মু কাশ্মিরে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তিন সদস্য নিহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। নিহত ও আহত এসব সেনা বাসে করে এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছিলেন। তখন এটি একটি গিরিখাদে পড়ে যায়। যে ছয়জন আহত হয়েছেন তাদের অবস্থাও গুরুতর বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (২০ সেপ্টেম্বর) জানিয়েছে, সাতটি বাসে করে বিএসএফের সদস্যরা কাশ্মিরের সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য যাচ্ছিলেন। যে বাসটি গিরিখাদে পড়েছে সেটির মধ্যে ৩৫ জন সদস্য ছিলেন।

আরও পড়ুন: কলকাতায় ৪৩ দিনের আন্দোলনের সমাপ্তি, নড়ে গিয়েছিল ক্ষমতার মসনদ 

বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে পাশের ৪০ ফুট গভীর খাদে পড়ে। ওই সময় বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের মধ্যে তিনজন প্রাণ হারান। আহত সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ট্যাগ: ভারত
ক্ষতিকর স্যালাইন উৎপাদনকারী ২ কারখানাকে জরিমানা ও সিলগালা
  • ২৩ জুন ২০২৬
রাতে চীনের উদ্দেশ্যে রওনা হবেন দুই মন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডাটাবেজ তৈরি করল বাংল…
  • ২৩ জুন ২০২৬
সংসদে মির্জা আব্বাসের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন জামায়াত এমপির,…
  • ২৩ জুন ২০২৬
গণহত্যার বিচার না হলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না: নাহিদ
  • ২৩ জুন ২০২৬
সন্তানের শোকে ভেঙে পড়া রামিসার মায়ের পাশে বিএনপির স্বাস্থ্য…
  • ২৩ জুন ২০২৬