লেবাননের রাজধানীতে ইসরায়েলের ভয়াবহ হামলা

২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৩ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৫ PM
লেবাননের রাজধানীতে ইসরায়েলের ভয়াবহ হামলা

লেবাননের রাজধানীতে ইসরায়েলের ভয়াবহ হামলা © সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতে বড় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর দাহিইয়ের নামের এলাকার একটি ভবনে এফ-৩৫ যুদ্ধবিমান দিয়ে দুইবার হামলা চালায় তারা। এ হামলায় অন্তত ৫ শিশু নিহতসহ বহু মানুষ আহত হয়েছেন। খবর আল জাজিারার।

আল জাজিরা জানিয়েছে, ধারণা করা হচ্ছে ওই ভবনে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কোনো উচ্চপদস্থ নেতা ছিলেন। যাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন: ওয়াকিটকি-পেজার বিস্ফোরণের পর লেবাননে ইসরায়েলের বিমান হামলা

সিএনএন জানিয়েছে, ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে বৈরুতের একটি উঁচু ভবন হামলার পর ধসে পড়েছে। এছাড়া বহু গাড়ি ধ্বংস হয়ে গেছে। হামলার পর পর সেখানে উদ্ধার অভিযান শুরু করেন সাধারণ মানুষ।

এ নিয়ে গত এক বছরের মধ্যে দখলদার ইসরায়েল লেবাননের রাজধানীতে তৃতীয়বারের মতো হামলা চালিয়েছে। এরমধ্যে জানুয়ারিতে বৈরুতে হামলা চালিয়ে হামাসের উপপ্রধান সালেহ আল-আরোরি এবং জুলাইয়ে হিজবুল্লাহর সর্বোচ্চ সামরিক কমান্ডার ফুয়াদ সুকরকে হত্যা করে তারা। আজ শুক্রবার যে স্থানে হামলা হয়েছে এটি হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। সশস্ত্র এ গোষ্ঠীর উচ্চপদস্থ কমান্ডাররা সেখানে থাকেন।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬