ইউনূস-মোদি বৈঠক নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রসচিব

১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৬ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৬ PM
ইউনূস-মোদি বৈঠক নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রসচিব

ইউনূস-মোদি বৈঠক নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রসচিব © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এক মিডিয়া ব্রিফিংয়ে এই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য জানাননি।

মোদি ও ইউনূসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রি বলেছেন, কয়েকটি রাষ্ট্রের প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে কাজ চলছে। তবে বৈঠকের সবকিছু নির্ভর করছে যথাসময়ে নেতাদের উপস্থিতির ওপর। প্রধানমন্ত্রীর সঙ্গে কার কার বৈঠক হবে—তা এখনও চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন: ওয়াকিটকি-পেজার বিস্ফোরণের পর লেবাননে ইসরায়েলের বিমান হামলা

যদিও আগামী ২১ সেপ্টেম্বর ডেলাওয়্যারের উইলমিংটনে কোয়াড লিডারস সামিটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি জাপান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে নরেন্দ্র মোদি বৈঠক করবেন বলে নিশ্চিত করেছেন ভারতের এই পররাষ্ট্রসচিব। তবে নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মাঝে সম্ভাব্য বৈঠকের বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি।

ভারতীয় পররাষ্ট্রসচিব বলেছেন, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ‘দ্য সামিট অব দ্য ফিউচার’ শীর্ষক আলোচনায় ভাষণ দেবেন নরেন্দ্র মোদি। অধিবেশনের ফাঁকে তিনি বেশ কয়েকটি অতিরিক্ত দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। তিনি বলেন, এসব বৈঠকের সময়সূচি এখনও চূড়ান্ত করা হচ্ছে।

মোদি ও রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘‘আমি এখনই নিশ্চিত করতে পারব না।’’ তবে বৈঠক হলে সেখানে প্রাসঙ্গিক বিষয়গুলো উপস্থাপন করা হতে পারে বলে স্বীকার করেছেন তিনি।

৪৮ দলের বিশ্বকাপেও ঠাঁই হলো না ইতালির
  • ০১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০১ এপ্রিল ২০২৬
চাঁদা তোলা নিয়ে যুবদলের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০
  • ০১ এপ্রিল ২০২৬
সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence