ওয়াকিটকি-পেজার বিস্ফোরণের পর লেবাননে ইসরায়েলের বিমান হামলা

১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৬ PM
ওয়াকিটকি-পেজার বিস্ফোরণের পর লেবাননে ইসরায়েলের বিমান হামলা

ওয়াকিটকি-পেজার বিস্ফোরণের পর লেবাননে ইসরায়েলের বিমান হামলা © সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে তারবিহীন যোগাযোগের যন্ত্র পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের পর দেশটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) লেবাননের দক্ষিণাঞ্চলে ওই বিমান হামলা হয়েছে। ইসরায়েলি বাহিনীর টানা এই বিস্ফোরণ ও হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে বড় ধরনের যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে।

যোগাযোগের যন্ত্রে বিস্ফোরক বসিয়ে ইসরায়েলের সমন্বিত হামলায় দু’দিনে লেবাননে অন্তত ৩৭ জন নিহত ও আরও তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এ ঘটনার পর লেবাননজুড়ে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছে। দেশটির অনেক নাগরিক এখন বিস্ফোরণের আশঙ্কায় তাদের মোবাইল ফোন থেকেও দূরে থাকছেন।

রাজধানী বৈরুতের কাছের এক রাস্তায় মোস্তফা সিবাল নামের এক ব্যক্তি রয়টার্স বলেন, ‘‘এটা আর ছোট বিষয় নয়, এটা এক যুদ্ধ। এখন তাদের ফোন সুরক্ষিত করবেন কে? গতকালের বিস্ফোরণ সম্পর্কে শোনার পর আমি মোটরসাইকেলে আমার ফোন রেখে চলে আসি।’’

ইসরায়েল বলেছে, তাদের সামরিক বাহিনীর যুদ্ধ বিমান থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর হামলা করা হয়েছে। এদিকে, হিজবুল্লাহ নিয়ন্ত্রিত আল-মানার টেলিভিশনকে লেবাননের একটি নিরাপত্তা সূত্র বলেছে, বৃহস্পতিবার দুপুরের পর থেকে আবারও সীমান্ত এলাকার কাছে বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। [সূত্র: রয়টার্স]

ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত নাম্বার থেকে গালিগালাজ ও হুমকি, নিরাপত্তাহীনতায় পরিব…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপক ড. ইব্রাহিমের মৃত্যুতে ইউটিএলের শোক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬