ট্রাম্পকে মারতে ঝোপের ভেতর ১২ ঘণ্টা লুকিয়ে ছিলেন বন্দুকধারী

১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:২১ PM
ট্রাম্পকে হত্যাচেষ্টায় বন্দুকধারী

ট্রাম্পকে হত্যাচেষ্টায় বন্দুকধারী © সংগৃহীত

পেনসিলভানিয়ায় হামলায় প্রাণে বেঁচে গেছেন। সে ঘটনার মাত্র দুই মাসের মাথায় আবারও হত্যাচেষ্টার শিকার হয়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এবার তার ওপর হামলার চেষ্টা হয়েছে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকায় অবস্থিত একটি গলফ ক্লাবে। নিজের মালিকানাধীন ওই মাঠে ট্রাম্প তখন গলফ খেলছিলেন বলে জানা গেছে। তবে এবার তার কোনো ক্ষতি হয়নি।

রোববার স্থানীয় সময় দুপুরের ওই ঘটনার পর ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সন্দেহভাজন হত্যাচেষ্টাকারী গলফ মাঠের কাছে ঝোপের ভেতর প্রায় ১২ ঘণ্টা লুকিয়ে ছিলেন। হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে রায়ান ওয়েসলি রুথ নামের পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তিকে ইতোমধ্যে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সেই সঙ্গে ঘটনাস্থল থেকে থেকে ‘একে-৪৭’ সদৃশ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

বিবিসি বলছে, রোববার দুপুরের পর ট্রাম্প তার কাছের বন্ধু আবাসন ব্যবসায়ী স্টিভ উইটকফকে নিয়ে ওয়েস্ট পাম বিচের ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে যান। এ সময় ক্লাবটির পাশের একটি ঝোপের ভেতরে বন্দুকের নল দেখতে পান তার নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর সদস্যরা।

বন্দুকের নল দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড গুলি ছোড়েন। তখন বন্দুকধারী ব্যক্তিও গুলি ছুড়েছেন কি না, সেটি নিশ্চিত হওয়া যায়নি। ওই বন্দুকধারী সেখানে ১২ ঘণ্টা ধরে লুকিয়ে ছিলেন।

তবে নিরাপত্তা বাহিনীর গুলিতে বন্দুকধারী ব্যক্তির কোনো ক্ষতি হয়নি। অস্ত্র ফেলে তিনি একটি গাড়িতে করে প্রাথমিকভাবে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে কিছুদূর না যেতেই তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পুলিশের কর্মকর্তারা।

এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, ওই বন্দুকধারী যখন পালিয়ে যাচ্ছিল, তখন তার গাড়ির লাইসেন্স প্লেটের একটি ছবি তুলে রাখেন এক প্রত্যক্ষদর্শী। সেটিই পরে পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাছে পাঠানো হয়।

ঘটনার পরপরই দ্য ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে যান মার্কিন গোয়েন্দা সংস্থা ‘ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনে’র (এফবিআই) সদস্যরা। ট্রাম্পের বিরুদ্ধে গুপ্ত হত্যার চেষ্টা হয়েছে বলেই প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হাদী চত্বরের ব্যানার খুলে করা হলো ‘মুক্তিযুদ্ধ চত্বর’, খুলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, বহুনির্বাচনীর সঙ্গ…
  • ১৫ নভেম্বর ২০২৬
অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950