ট্রাম্পকে হত্যাচেষ্টাকারী কে এই রায়ান রাউথ?

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৩ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৩ PM
ট্রাম্পকে হত্যাচেষ্টাকারী কে এই রায়ান রাউথ

ট্রাম্পকে হত্যাচেষ্টাকারী কে এই রায়ান রাউথ © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের গলফ ক্লাবের কাছে গুলির ঘটনা ঘটেছে। তবে, সাবেক প্রেসিডেন্ট নিরাপদে আছেন। ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে ধারণা করছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। অস্ত্রসহ সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) জানিয়েছে, ট্রাম্পকে হত্যার চেষ্টা চালানো ওই বন্দুকধারী হলেন, ৫৮ বছর বয়সী রায়ান ওয়েসলে রাউথ। খবর এনডিটিভির

স্থানীয় সময় রোববার (১৫ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে দুপুরে নিজ গলফ ক্লাবে খেলছিলেন ডোনাল্ড ট্রাম্প। এসময় সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের সদস্যরা খেয়াল করেন, গলফ ক্লাবের সীমানা প্রাচীরের বেড়া দিয়ে এক ব্যক্তি বন্দুকের নল ঢুকাচ্ছেন। সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে গুলি চালায় সিক্রেট সার্ভিস।

ট্রাম্পের নিরাপত্তা রক্ষীরা ওই বন্দুকধারীকে দেখার সঙ্গে সঙ্গে ওপেন ফায়ার করেন। এতে অভিযুক্ত একটি কালো গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু একজন প্রত্যক্ষদর্শী ওই গাড়ির ছবি তুলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠায়। পরে গাড়িটির অবস্থান শনাক্ত করে বন্দুকধারীকে আটক করা হয়। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পাম বিচের প্রশাসনিক কর্মকর্তা এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, অভিযুক্ত ব্যক্তিকে তারা হেফাজতে নিয়েছেন। 

কে এই রায়ান ওয়েসলে রাউথ 
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাউথ নর্থ ক্যারোলিনার গ্রিনসবোরোতে একজন সাবেক নির্মাণ শ্রমিক ছিলেন। তার সামরিক বাহিনীর সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও অতীতে তিনি অস্ত্র সংঘাতে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বিশেষ করে ২০২২ সালে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হলে তিনি এতে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। 

এক্স পোস্টে তিনি বলেছিলেন, ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিয়ে তিনি মারা যেতে চান। এছাড়া তিনি বিশ্বব্যাপী সংঘাতের গতিপথ পরিবর্তন করার জন্য বেসামরিক নাগরিকদের পক্ষেও সমর্থন করেছিলেন।

এদিকে ট্রাম্পের ওপর বন্দুক হামলা হলেও তার কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প শিবিরের প্রচারণা দলের মুখপাত্র স্টিভেন চিউং।

শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হাদী চত্বরের ব্যানার খুলে করা হলো ‘মুক্তিযুদ্ধ চত্বর’, খুলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, বহুনির্বাচনীর সঙ্গ…
  • ১৫ নভেম্বর ২০২৬
অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950