ভারতে গিয়ে ভারতবিরোধী পোস্ট দেওয়ায় বাংলাদেশির ভিসা বাতিল 

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৫ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৩ PM
আলমগীর শেখ

আলমগীর শেখ © সংগৃহীত

ভারতে টুরিস্ট ভিসায় গিয়ে ভারতবিরোধী পোস্ট ও লাইভে কথা বলায় লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের যুবক আলমগীর শেখকে (৩৫) আটক করে ভিসা বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বুড়িমারি স্থল বন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার রাত ৮টায় ভারতে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে ভিসা বাতিল করে বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করে।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ৩ সেপ্টেম্বর পর্যটন ভিসায় ভারতে যান আলমগীর হোসেন। সেখানে সামাজিক মাধ্যমে ভারতবিরোধী পোস্ট ও লাইভ করেন। বিষয়টি তখনই নিরাপত্তা কর্মকর্তাদের নজরে আসে এবং আলমগীরকে চিহ্নিত করে। রোববার সন্ধ্যায় চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মারফৎ বাংলাদেশে ফেরত যাওয়ার সময় তাকে আটক করা হয়। এরপর চলে জিজ্ঞাসাবাদ। অবশেষে তার ভিসা বাতিল করে বাংলাদেশে পাঠানো হয়।

আলমগীর শেখ ফেসবুক পোস্টে বলেন, ১৯৭১ সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করছেন, পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছেন। এবার বাংলাদেশের জনগণ মিলে আমরা ভারতকে ভাগ করতে চাই। মনিপুরের জয় হোক। পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে বলেন।

ভারতের মেখলিগঞ্জ মহকুমা পুলিশ কর্মকর্তা আশিষ পি সুব্বা জানান, তদন্তের কারণে বাংলাদেশি ওই নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে ওনার ভারতে প্রবেশের ভিসা বাতিল করে ফেরত পাঠানো হয়েছে।

বুড়িমারি স্থল বন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবীব বলেন, ভারতের চ্যাংড়াবান্ধা কর্তৃপক্ষ বাংলাদেশে ওই যুবকের ভিসা বাতিল করে আমাদের কাছে হস্তান্তর করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আলমগীর শেখ লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের ৫ নম্বর ওযার্ডের জুম্মাপাড়া এলাকার নুরু শেখের ছেলে।

ট্যাগ: ভারত
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
ডা. কামরুলকে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে…
  • ১১ এপ্রিল ২০২৬
বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
close