‘বাংলাদেশ পরিস্থিতি’ নিয়ে বৈঠকে বসছে ভারতীয় নৌবাহিনী

১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১১ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৩ PM
ভারতীয় নৌবাহিনী

ভারতীয় নৌবাহিনী © সংগৃহীত

দক্ষিণ এশিয়ায় সাম্প্রতিক অস্থিতিশীলতার মধ্যে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য মঙ্গলবার থেকে চার দিনের বৈঠকে বসছেন ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা। বৈঠকে বাংলাদেশের শাসনব্যবস্থার পরিবর্তন এবং এ অঞ্চলের সার্বিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানা গেছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ১৭ সেপ্টেম্বর থেকে দিল্লির নতুন নৌ সদর দফতরে চার দিনব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হবে।

চলতি বছরের এপ্রিলে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে প্রথম সম্মেলন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশে শাসনব্যবস্থার পরিবর্তন এবং সেখানে চরম ও কট্টরপন্থি গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাব নতুন উদ্বেগ সৃষ্টি করেছে, যা বৈঠকে আলোচনার জন্য উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। আরেকটি প্রধান উদ্বেগের বিষয় হলো চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানকে তাদের সামরিক সহায়তা।’

সম্প্রতি ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করতে এবং ‘অপ্রত্যাশিত’ যেকোনো কিছু মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার এমন আহ্বানের কয়েক দিনের মধ্যেই ভারতীয় নৌ কমান্ডারদের বৈঠকের ঘোষণা এলো।

এনডিটিভি আরও জানায়, নতুন থিয়েটার কমান্ড তৈরির বিষয়টিও সভায় আলোচনার জন্য উঠে আসবে। অ্যাডমিরাল সব কমান্ডারকে সব সময় অভিযানের প্রস্তুতি রাখারও নির্দেশ দিয়েছেন।

মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ দিচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদ…
  • ২৩ জুন ২০২৬
জিপিএ-৫ না পাওয়ায় শ্রমিক ভিসায় মালয়েশিয়া পাঠানোর সিদ্ধান্ত …
  • ২৩ জুন ২০২৬
রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ
  • ২৩ জুন ২০২৬
বুয়েট ১৬ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন ১৪ জুলাই প…
  • ২৩ জুন ২০২৬
ব্রাজিল সমর্থকদের শোডাউন ঘিরে সড়কে ঝরল ২ প্রাণ, একজন সমর্থ…
  • ২৩ জুন ২০২৬
গোল্ডেন বুটের লড়াইয়ের মেসির সঙ্গে আছেন যারা
  • ২৩ জুন ২০২৬