বাংলাদেশ-চীন সংকট: শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ডেকেছে ভারতীয় নৌবাহিনী

১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৩ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৩ PM
বাংলাদেশ সংকট: ভারতীয় নৌবাহিনী শীর্ষ কর্মকর্তাদের বৈঠক

বাংলাদেশ সংকট: ভারতীয় নৌবাহিনী শীর্ষ কর্মকর্তাদের বৈঠক © সংগৃহীত

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া অঞ্চলে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মাঝে ভারতের আশপাশের দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য বৈঠক ডেকেছে ভারতের নৌবাহিনী। মঙ্গলবার আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার লক্ষ্যে ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা ওই বৈঠকে অংশ নেবেন। রবিবার (১৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে শাসনব্যবস্থার পরিবর্তন এবং কট্টরপন্থী গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাব নিয়ে দেখা দেওয়া নিরাপত্তা উদ্বেগ ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে আলোচনার জন্য উঠতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। এছাড়াও চীনের ক্রমবর্ধমান তৎপরতা ও পাকিস্তানকে বেইজিংয়ের সামরিক সহায়তার মতো আরেক গুরুত্বপূর্ণ উদ্বেগ নিয়েও আলোচনা হতে পারে।

ভারতের প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, আগামী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে নয়াদিল্লির নতুন নৌ সদর দপ্তরে চার দিনের ওই বৈঠক শুরু হবে। চলতি বছরে এপ্রিলে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী ভারতীয় নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এর আগে উত্তরপ্রদেশের লক্ষ্ণৌয়ে নৌবাহিনীর জয়েন্ট কমান্ডারদের এক সম্মেলনে যেকোনও ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির বিষয়ে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কয়েক দিন আগের তার ওই আহ্বানের পর ঘোষণা এলো আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে বসার।

ট্যাগ: ভারত
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
close