ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড

১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৬ PM
ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড © সংগৃহীত

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড গড়েছে। সর্বশেষ হিসেব অনুযায়ী, বর্তমানে দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) কাছে ৬৮ হাজার ৯২৪ কোটি ডলারের সমপরিমাণ বৈদিশক মুদ্রার মজুত রয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আরবিআই। এতে বলা হয়েছে, গত ৬ সেপ্টেম্বর পর্যন্ত যত বিদেশি মুদ্রা জমা পড়েছে তার ভিত্তিতে করা হয়েছে এই হিসাব। আরও বলা হয়েছে, এর আগে কখনও ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ এমন উচ্চতায় পৌঁছায়নি।

আরবিআইয়ের তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে ৫৩০ কোটি ডলারের সমপরিমাণ ডলার। তার আগের টানা তিন সপ্তাহে জমা হয়েছে মোট ১ হাজার ৩৯০ কোটি ডলার।

ডলারের মজুত রেডর্ক পর্যায়ে পৌঁছানোর প্রভাব পড়েছে ভারতের মুদ্রা রুপির ওপরেও। আরবিআইয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৫ জুনের পর থেকে প্রতি সপ্তাহে ডলারের বিপরীতে রুপির মান বাড়ছে শতকরা দশমিক ১ শতাংশ করে। এই মুহূর্তে ভারতে প্রতি এক ডলারের বিনিময়ে পাওয়া যাচ্ছে ৮৩ দশমিক ৮৮ রুপি। [সূত্র : রয়টার্স]

ট্যাগ: ভারত
পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬