চীনে ওভারসিজ ডিরেক্টর হলেন বাংলাদেশি শিক্ষার্থী ছাইয়েদুল

১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৯ PM
মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম

মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম © সংগৃহীত

চীনের হেনান প্রদেশ ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও বিনিময় প্রচারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ ছাইয়েদুল ইসলামকে ওভারসিজ ডিরেক্টর নিযুক্ত করা হয়েছে। দেশটির হেনান প্রভিন্সিয়াল পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজের ওভারসিজ ডিরেক্টর নিযুক্ত হন তিনি।

প্রভিন্সিয়াল ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের অষ্টম কাউন্সিলে তাকে ওভারসিজ ডিরেক্টর মনোনীত করা হয়। প্রথম বাংলাদেশি হিসেবে ছাইয়েদুল ইসলাম এ পদে মনোনীত হলেন।

ছাইয়েদুল ইসলাম বর্তমানে চীনের চিয়াংশি প্রদেশের নানচাং শহরে অবস্থিত চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকসে চীন সরকারের স্কলারশিপে পিএইচডি প্রোগ্রামে ইন্টারন্যাশনাল ট্রেড মেজরে অধ্যয়ন করছেন। উচ্চশিক্ষার জন্য ২০১৮ সালে চীন সরকারের স্কলারশিপে মাস্টার্স প্রোগ্রামে ইন্টারন্যাশনাল বিজনেস মেজরে ভর্তি হন তিনি।

পড়াশোনার পাশাপাশি চীনে গণমাধ্যমকর্মী হিসেবে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছেন। বিভিন্ন দিক থেকে চীনের উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং চীন-বাংলাদেশ বন্ধুত্ব সমুন্নত রাখতে কাজ করছেন।

হেনান প্রভিন্সিয়াল পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজের লক্ষ্য হলো চীনা জনগণ এবং অন্য দেশগুলোর মধ্যে বন্ধুত্ব এবং পারস্পরিক বোঝাপড়ার প্রচার করা। তা ছাড়া এ অ্যাসোসিয়েশন বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ে সরকার এবং তাদের জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য প্রচেষ্টা চালিয়ে ‘মানুষের মধ্যে-মানুষের বিনিময়’ গড়ে তুলতে কাজ করে।

ছাইয়েদুল ইসলামের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নলুয়া গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ লুৎফর রহমান বারিক। দুই ভাই-বোনের মধ্যে তিনিই বড়।

শিশুদের সব মৃত্যু হামের কারণে নয়: স্বাস্থ্যসচিব
  • ৩১ মার্চ ২০২৬
উপাচার্যকে কেন্দ্র করে কোনো বলয় থাকবে না: জবি উপাচার্য
  • ৩১ মার্চ ২০২৬
ফায়ার সার্ভিসের নতুন পরিচালক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চা…
  • ৩১ মার্চ ২০২৬
দিনের আলোতে ক্ষতচিহ্ন স্পষ্ট, সরিয়ে রাখা হয় খননযন্ত্র
  • ৩১ মার্চ ২০২৬
পাবনার বেড়ায় অটোরিকশাচালক ফজলু হত্যার রহস্য উদঘাটন, স্ত্রীস…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence