ছয় মাস পর অবশেষে মুক্তি পাচ্ছেন কেজরিওয়াল

১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৬ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
অরবিন্দ কেজরিওয়াল৪

অরবিন্দ কেজরিওয়াল৪ © সংগৃহীত

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অবশেষে আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন। আজ শুক্রবার তাকে জামিন দিয়েছেন সুপ্রিম কোর্ট। এর আগে দেশটির আর্থিক দুর্নীতি–সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ইডির মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন। সর্বশেষ সিবিআইয়ের মামলাতেও জামিন পেলেন কেজরিওয়াল।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আবগারি মামলায় সিবিআইয়ের গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন কেজরিওয়াল। জামিন চেয়ে প্রথমে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। পরে সুপ্রিম কোর্টে মামলা যায়। গত ৫ সেপ্টেম্বর সেই সংক্রান্ত শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে। এরপর রায় স্থগিত রাখা হয়েছিল। শেষমেশ শুক্রবার সেই রায় ঘোষণা হলো।

গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। পরে সিবিআইও তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি কেজরিওয়াল। ফলে তিনিই হচ্ছেন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি পদে থাকাকালীন গ্রেপ্তার হন।

অবশেষে ছয় মাস পর জেল থেকে মুক্তি পাচ্ছেন কেজরি। এর আগে ইডির মামলায় অন্তর্বর্তী জামিন পেলেও জেল থেকে মুক্তি পাননি তিনি। কারণ, সিবিআইয়ের মামলা তখনও ঝুলে ছিল। এবার দুই মামলাতেই তাকে জামিন দেওয়া হল।

ডাম্প ট্রাক-সিএনজির সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী আহত
  • ২৮ এপ্রিল ২০২৬
আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার না থাকলে দেশ গণতান্ত্র…
  • ২৮ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস
  • ২৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচন ঘিরে নিজের অবস্থান জানালেন নান্নু
  • ২৮ এপ্রিল ২০২৬
ফেনীতে এক ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টি, শহরে জলাবদ্ধতা
  • ২৮ এপ্রিল ২০২৬
ফেনীতে আকস্মিক ‘মেঘ বিস্ফোরণে’ বিপর্যস্ত জনজীবন
  • ২৮ এপ্রিল ২০২৬