ভোররাতে ৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৩ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২১ AM
আসাম পুলিশ বাংলাদেশি শনাক্তের পর তিন বাংলাদেশিকে ফেরত পাঠালো

আসাম পুলিশ বাংলাদেশি শনাক্তের পর তিন বাংলাদেশিকে ফেরত পাঠালো © সংগৃহীত

তিনজন নারী ও পুরুষকে বাংলাদেশি হিসেবে শনাক্তের পর তাদেরকে ফেরত পাঠিয়েছে ভারত। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের পুলিশ তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এনই।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখে আসাম পুলিশ তিনজন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করেছে এবং বৃহস্পতিবার ভোরবেলা তাদের দেশে (বাংলাদেশে) ফিরিয়ে দিয়েছে।

ফেরত পাঠানো তিনজন বাংলাদেশির মধ্যে দুজন নারী। ফেরত পাঠানো ব্যক্তিরা হলেন- সুমন হোসেন, সুহানা খাতুন ও ইভা আক্তার।

আরও পড়ুনঃ ভারতে পাচারের সময় ৮৯৫ কেজি ইলিশ জব্দ

ইন্ডিয়া টুডে এনই বলছে, এর আগে গত ৯ সেপ্টেম্বর আসাম পুলিশ রাজ্যটির করিমগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করে। এছাড়া এই ধরনের অনুপ্রবেশের প্রচেষ্টা প্রতিরোধ করতে নজরদারিও অব্যাহত রাখে তারা।

তারা আরও বলছে, সেই দুই অনুপ্রবেশকারীকে শাহাদাত হুসেন এবং প্রিয়াঙ্কা গাইন হিসেবে শনাক্ত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ওই দুজনকেও আটক করে সফলভাবে সীমান্তের ওপারে (বাংলাদেশে) ঠেলে দেয়। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং পরবর্তী প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহেও একইভাবে আসাম পুলিশ বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার এবং ভোরবেলা তাদের পুশব্যাক করেছিল। তারা হলেন- আফরোজা জহিরুল সরদার, টুম্পা হক, হৃদয়, আঁখি ও লখিপুর আক্তার।

ট্যাগ: ভারত
জবির ছাত্রী হলে পানির ফিল্টার দিল জকসু
  • ২৩ জুন ২০২৬
মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ দিচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদ…
  • ২৩ জুন ২০২৬
জিপিএ-৫ না পাওয়ায় শ্রমিক ভিসায় মালয়েশিয়া পাঠানোর সিদ্ধান্ত …
  • ২৩ জুন ২০২৬
রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ
  • ২৩ জুন ২০২৬
বুয়েট ১৬ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন ১৪ জুলাই প…
  • ২৩ জুন ২০২৬
ব্রাজিল সমর্থকদের শোডাউন ঘিরে সড়কে ঝরল ২ প্রাণ, একজন সমর্থ…
  • ২৩ জুন ২০২৬