টেলর সুইফটকে সন্তান উপহার দিতে চান ইলন মাস্ক 

১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২০ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৪ AM
ইলন মাস্ক ও টেলর সুইফট

ইলন মাস্ক ও টেলর সুইফট © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছে আসন্ন নির্বাচনের দুই মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিতর্ক। সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের আয়োজনে বিতর্কটি অনুষ্ঠিত হয়। তবে বিতর্কের পরপরই কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন মার্কিন পপ তারকা টেলর সুইফট।

এরপরই মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা এবং টেসলার সিইও ইলন মাস্ক এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্ট শেয়ার করেন। পোস্টে মাস্ক টেলর সুইফটকে ‘চাইল্ডলেস ক্যাট লেডি’ বলে উল্লেখ করেছেন। ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অনেক আগে সন্তানহীন নারীদের উপহাস করতে এ ‘চাইল্ডলেস ক্যাট লেডি’ ব্যবহার করেছিলেন।

পোস্টে ইলন মাস্ক বলেন, ‘ভালোই টেলর … তুমি জিতেছ … আমি তোমাকে একটি সন্তান উপহার দেব এবং তোমার বিড়ালদের জীবন দিয়ে পাহারা দেব।’

ইলন ইলন মাস্কের পোস্ট

কমলা–ট্রাম্পের প্রথম বিতর্ক শেষে ৩৪ বছর বয়সী গায়িকা বলেছিলেন, তিনি কমলাকে ভোট দেবেন। কারণ তিনি ‘অধিকারের জন্য লড়াই করেন এবং আমি বিশ্বাস করি চ্যাম্পিয়ন হওয়ার জন্য একজন যোদ্ধার প্রয়োজন। আমি মনে করি তিনি একজন প্রতিভাধর নেত্রী এবং আমি বিশ্বাস করি যে আমরা এই দেশে আরও অনেক কিছু অর্জন করতে পারব যদি আমরা বিশৃঙ্খলা না করে শান্ত হয়ে পরিচালিত হই। ’

গায়িকা টেলর সুইফট ‘নিঃসন্তান ক্যাট লেডি’ হিসাবে পোস্টে স্বাক্ষর করেছেন।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬