পুতিন তোমাকে খেয়ে ফেলবে: ট্রাম্পকে কমলা

১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৫ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৪ AM
ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস

ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস © সংগৃহীত

ইউক্রেন ইস্যুতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস একে অন্যকে বাক্যবাণে জর্জরিত করেছেন। বিতর্কে ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনা করলে পাল্টা আঘাত করেন কমলা। বললেন, পুতিন তোমকে দুপুরের খাবার হিসেবে খেয়ে ফেলবে।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়) মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের আয়োজনে ফিলাডেলফিয়ার কন্সটিটিউশন সেন্টারে এ বিতর্ক শুরু হয়।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তাই দুই প্রার্থীর এই বিতর্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। এই বিতর্ক সরাসরি সম্প্রচার করছে আয়োজক প্রতিষ্ঠান এবিসি নিউজ। এছাড়া বিবিসি, সিএনএন, চ্যানেল ফোরসহ বিভিন্ন সম্প্রচারমাধ্যম বিতর্কটি সরাসরি সম্প্রচার করছে।

আরও পড়ুনঃ গাঁজা খাওয়ার পক্ষে ট্রাম্প, দিতে চান বৈধতা

ইউক্রেন ইস্যু নিয়ে ট্রাম্প বাইডেনের সমালোচনা করলে কমলা বলেন, তুমি বাইডেনের বিরুদ্ধে লড়াই করছো না। তুমি আমার বিরুদ্ধে লড়াই করছো। তুমি প্রেসিডেন্ট না হওয়ায় ন্যাটো মিত্ররা কৃতজ্ঞ। অন্যথায় পুতিন কিয়েভে বসে ইউরোপের বাকি অংশের দিকে চোখ দিতেন। পুতিন তোমাকে দুপুরের খাবার হিসেবে খেয়ে ফেলবে।

এসবের জবাবে কমলাকে ইতিহাসের সবচেয়ে বাজে ভাইস প্রেসিডেন্ট বলেন ট্রাম্প। ট্রাম্পের দাবি, রুশ আক্রমণের আগে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা করে যুদ্ধ ঠেকাতে তিনি কমলা হয়েছেন।

ট্যাগ: ট্রাম্প
এআই যুগে গবেষণার সততা বজায় রাখার আহ্বান যবিপ্রবি উপাচার্যের
  • ২৩ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা সেই কৃষ…
  • ২৩ জুন ২০২৬
জবির ছাত্রী হলে পানির ফিল্টার দিল জকসু
  • ২৩ জুন ২০২৬
মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ দিচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদ…
  • ২৩ জুন ২০২৬
জিপিএ-৫ না পাওয়ায় শ্রমিক ভিসায় মালয়েশিয়া পাঠানোর সিদ্ধান্ত …
  • ২৩ জুন ২০২৬
রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ
  • ২৩ জুন ২০২৬