যুক্তরাষ্ট্রে বাস দুর্ঘটনায় নিহত ৮

০১ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৫ PM
দুর্ঘটনার শিকার বাস: ছবি এপি

দুর্ঘটনার শিকার বাস: ছবি এপি © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে বাস দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিল ১৬ বছর বয়সী এক মেয়ে ও তার ৬ বছর বয়সী ভাই। এ ঘটনায় আহত হয়েছে ৩৭ জন।

শনিবার (৩১ আগস্ট) ওয়ারেন কাউন্টির ভিক্সবার্গ শহরে বাস উল্টে এই দুর্ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ওয়ারেন কাউন্টির করোনার ডাগ হাস্কি জানিয়েছেন, দুই শিশুর মা তাদের মরদেহ শনাক্ত করেছেন। নিহত অন্য ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, বাসের অধিকাংশ যাত্রী ছিলেন লাতিন আমেরিকান।

মিসিসিপি মহাসড়ক টহল পুলিশ জানিয়েছে, ইন্টারস্টেট ২০-তে ‘ভলভো ২০১৮’ মডেলের যাত্রীবাহী বাণিজ্যিক বাসটি দুর্ঘটনার শিকার হয়। গুরুতর আহত অবস্থায় ৩৭ জন যাত্রীকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ওয়ারেন কাউন্টি শেরিফ মার্টিন পেস স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, মানুষের হতাহতের ঘটনা সব সময়েই দুঃখজনক। কিন্তু একই ঘটনায় যখন একাধিক প্রাণহানি হয়, তখন বিষয়টা আরও মর্মান্তিক।

এদিকে দুর্ঘটনার তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

জামায়াতের যুব বিভাগের নামে ছড়িয়ে পড়া তিন সদস্যের কমিটি ‘ভুয়…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950