স্বামীর চেহারা ‘অসুন্দর’, মিলনের জন্য টাকা দাবি স্ত্রীর!

০৭ আগস্ট ২০২৪, ০৫:১১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৪২ AM
স্বামী-স্ত্রীর ঝগড়া

স্বামী-স্ত্রীর ঝগড়া © প্রতীকী ছবি

বিয়ের পরে স্বামীর সাথে মিলিত হওয়ার বিনিময়ে স্ত্রী টাকা চাইতেন। এমনি অভিযোগ এনে বিচ্ছেদের মামলা দায়ের করলেন এক স্বামী। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে তাইওয়ানে। তাইওয়ানের ওই ব্যক্তির অভিযোগ, সঙ্গম করার পরিবর্তে স্ত্রী তাঁর কাছে টাকা চাইতেন। আত্মীয়দের কাছে তাঁকে ‘খুব মোটা’ এবং ‘অযোগ্য’ বলে অপমানও করতেন যখন-তখন। আর সেই কারণেই বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে ওই দম্পতির বিয়ে হয়। দুই সন্তানও রয়েছে তাঁদের। মামলকারীর দাবি, ২০১৭ সাল থেকেই স্ত্রী ধীরে ধীরে মিলনে অনীহা প্রকাশ করতে শুরু করেন। ২০১৯ সাল থেকে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক বলে আর কিছু ছিল না। পাশাপাশি, স্ত্রী তাঁকে ‘মোটা’ এবং মিলনে ‘অক্ষম’ বলে আত্মীয়দের কাছে অপমান করতেন বলেও অভিযোগ তুলেছেন ওই ব্যক্তি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে ওই ব্যক্তি প্রথম বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন। তবে স্ত্রীর অনুরোধে মামলা তুলে নেন। তার পরে পরেই আবার স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলে সরব হন। অভিযোগ, সেই সময় স্ত্রী তাঁর সঙ্গে মিলনের জন্য টাকা চাইতে শুরু করেন। এর পর দু’বছর স্ত্রীর থেকে আলাদা থাকার পর আবার বিচ্ছেদের মামলা দায়ের করেছেন ওই ব্যক্তি।

জামায়াতের যুব বিভাগের নামে ছড়িয়ে পড়া তিন সদস্যের কমিটি ‘ভুয়…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950