যুক্তরাজ্যে মন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক

০৯ জুলাই ২০২৪, ০৯:৫৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৩ AM
টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক © ফাইল ফটো

সদ্য সমাপ্ত ব্রিটিশ নির্বাচনে লেবার পার্টি থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের নগর বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বলে রয়টার্স জানিয়েছে। তিনি প্রথম কোনো বাংলাদেশি হিসেবে দেশটির মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী টিউলিপ এবার চতুর্থবারের মতো ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছেন।

৪১ বছর বয়সী টিউলিপ সিদ্দিক ২০২১ সাল থেকে লন্ডনের সিটি অফ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টের আর্থিক সেবার জন্য নীতিমালা তৈরিতে নেতৃত্ব দিয়ে আসছেন। তবে মন্ত্রী হিসেবে তার নিয়োগের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. শফিক সিদ্দিক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা দম্পতির তিন সন্তানের মধ্যে টিউলিপ দ্বিতীয়।

বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল কবে মুখোমুখি হতে পারে
  • ২৫ জুন ২০২৬
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আ. লীগের ৩৯ নেতাকর্মীর বি…
  • ২৫ জুন ২০২৬
পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা, বহু ভবন ধস
  • ২৫ জুন ২০২৬
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দায়িত্বেও সেই বিতর্কিত রেফারি
  • ২৫ জুন ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্বব…
  • ২৫ জুন ২০২৬
দেশে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২৫ জুন ২০২৬