ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

০৬ জুলাই ২০২৪, ০৯:৫৮ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
মাসুদ পেজেশকিয়ান

মাসুদ পেজেশকিয়ান © সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী সংস্কারবাদী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান জয়লাভ করেছেন। শুক্রবার (৫ জুলাই) অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে পেজেশকিয়ান এক কোটি ৭০ লাখ এবং তার রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি এক কোটি ৪০ লাখ ভোট পেয়েছেন বলে বেসরকারিভাবে জানা গেছে।

এবারে নির্বাচনে ৫০ ভাগেরও বেশি ভোটার উপস্থিতি ছিল। উল্লেখ্য, ২৮ জুন অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৪০ ভাগ। ভোট প্রদানের সময়সূচি শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয়।

গত ২৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তবে কেউ এককভাবে শতকরা ৫০ ভাগের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন রান অফে গড়ায়।

২৮ জুনের নির্বাচনে ২ কোটি ৪৫ লাখ ভোটার ভোট দেন। এরমধ্যে সংস্কারপন্থী প্রার্থী পেজেশকিয়ান পান এক কোটি ৪ লাখ ভোট। অন্যদিকে, সাবেক প্রধান পরমাণু আলোচক ও বিপ্লবের মূলনীতির অনুসারী সাঈদ জালিলি পান ৯৪ লাখ ভোট।

 
ট্যাগ: ইরান
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের বাবা-মাকে বিভিন্ন নম্বর থেকে হয়রানি, থানায় জিডি
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বসতঘরে প্রবেশ করে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, অতঃপর যুবক আটক 
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদও ভেরিফিকেশনে বাদ, প্রাথমিকের সহকা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
‎ঢাবি ছেড়ে জাবির আইনে ভর্তি, প্রথমবারেই সিভিল জজ সাবিকুন না…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬