যুক্তরাষ্ট্রে টর্নেডো ও ঝড়ের তাণ্ডবে ১৫ জনের প্রাণহানি

২৭ মে ২০২৪, ০৯:৪৫ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM
টর্নেডো ও ঝড়

টর্নেডো ও ঝড় © ফাইল ছবি

ভয়াবহ টর্নেডো ও ঝড়ের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের ৩টি অঙ্গরাজ্যে অন্তত ১৫ জনের প্রাণহানির খবর জানা গেছে। টর্নেডোর  গতিপথে ব্যাপক ধ্বংসযজ্ঞে বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। বিবিসি এমন সংবাদ জানিয়েছে। রোবিবার (২৬ মে) দেশটির তিনটি অঙ্গরাজ্যে এ ঘূর্ণিঝড় আঘাত হানে। ক্ষতিগ্রস্ত হয়েছে ওকলাহোমা, টেক্সাস এবং আরকানসাস।

জানা যায়, ভারি বৃষ্টিপাত ও বজ্রপাতে বাস্তুচ্যুত হয়েছে প্রায় দেড় লাখ মানুষ। এছাড়া সেখানে প্রতিনিয়ত বেড়েই চলেছে আহতের সংখ্যা। ঝড়ের আঘাতে ভেঙে পড়েছে অনেক বাড়িঘর। উপড়ে গেছে বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৫ লাখেরও বেশি বাসিন্দা। ধংসস্তূপ সরাতে ও আহতদের উদ্ধার করতে কাজ শুরু করেছে জরুরি বিভাগের সদস্যরা।

উল্লেখ্য, ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। দুর্যোগকালীন সতর্কার আওতায় রয়েছে দেশটির শতাধিক কাউন্টি।

 
থানার কাছেই মিরপুরে গুঁড়িয়ে দেওয়া সেই টিকাকেন্দ্র, যা বললেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ নিয়োগ দেবে ১০ পদে, আবেদন ৭ অক্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
যৌন নিপীড়কদের পদায়ন করে দেওয়াটাই কি ‘স্টুডেন্ট ফার্স্ট’ নীত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয় বিভাগে বয়সের কড়াকড়ি বিসিবির, ম্যাচ পাতানো ঠেকাতেও কঠো…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের নিয়ে এবার মন্ত্রণা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬