যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

১৩ এপ্রিল ২০২৪, ০২:২৫ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM
হোসেন

হোসেন © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে পুলিশের গুলিতে মিশিগানে প্রাণ গেলো ১৯ বছর বয়সী বাংলাদেশি তরুণের। মিশিগানে নিজ বাসায় পুলিশের গুলিতে হোসেন নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তারা জানান, ঐ তরুণ পুলিশ সদস্যদের দিকে নিজের হাতে থাকা বন্দুক প্রদর্শন করলে পুলিশ বাধ্য হয়ে গুলি চালায়। মিশিগানের ওয়ারেন এলাকার রায়ান রোডের তরুণের নিজ বাসায় ঘটনাটি ঘটে।

এর আগে, নিহত হোসেন পরিবারের সদস্যদের নির্যাতন করলে তারা ৯১১ নম্বরে ফোন করে সহায়তা চান বলে জানিয়েছে পুলিশ। পরে তাঁর বাসায় পুলিশ সদস্যরা পৌঁছালে তিনি পুলিশের দিকে নিজের হাতে থাকা বন্দুক তাক করেন। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন।

নিহত হোসেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার আতিক হোসেনের বড় ছেলে। তারা সপরিবারে মিশিগানের ওয়ারেন সিটিতে বসবাস করেন। এই ঘটনায় মিশিগানে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬