করাচিতে মার্কিন দূতাবাসে হামলা

০১ মার্চ ২০২৬, ০২:২০ PM
করাচিতে মার্কিন দূতাবাসে হামলা

করাচিতে মার্কিন দূতাবাসে হামলা © সংগৃহীত

পাকিস্তানের করাচিতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনে হামলা চালিয়েছে একদল বিক্ষোভকারী। তারা ভবনের জানালা ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। খবর আলজাজিরার।

আজ রোববার (১ মার্চ) ইরান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করার পর করাচিতে বিক্ষোভ শুরু হয়।

মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনিসহ প্রায় দুই শতাধিক ইরানি নাগরিক নিহত হয়েছেন; এই ঘটনার প্রতিবাদে রাজপথে নামেন বিক্ষোভকারীরা।

একপর্যায়ে উত্তেজিত জনতা করাচিতে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনের দিকে অগ্রসর হয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যম আলজাজিরার সানাদ ফ্যাক্ট-চেকিং ইউনিট ভিডিওটি যাচাই করে এর সত্যতা নিশ্চিত করেছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬