দেড় লাখ শিক্ষার্থীর ১২০ কোটি ডলার ঋণ মওকুফ করলেন বাইডেন

২২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৫ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
জো বাইডেন

জো বাইডেন © ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের দেড় লাখ শিক্ষার্থীর ঋণ মওকুফ করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এক ইমেইলের মাধ্যমে উপকারভোগীদের এই পরিকল্পনার কথা জানানো হয় । 

এক বিবৃতিতে বাইডেন বলেন, একটি কলেজ ডিগ্রি নিতে গিয়ে বিশাল ঋণের বোঝা বইছেন অনেক আমেরিকান।

জানা গেছে, নতুন ঘোষণায় ১ লাখ ৫৩ হাজার মার্কিন শিক্ষার্থীর ১২০ কোটি ডলার শিক্ষা ঋণ মওকুফ করেছে বাইডেন প্রশাসন। ঋণ মওকুফ করার ফলে মার্কিন শিক্ষার্থীরা নিজ নিজ স্বপ্নের পেছনে ছুটতে পারবে বলেন আশা ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। 

ক্ষমতায় আসার পর শত শত বিলিয়ন ডলারের ঋণ মওকুফ করার পরিকল্পনা করেছিলেন বাইডেন। তবে এ পরিকল্পনায় বাধ সাধে দেশটির সুপ্রিম কোর্ট। ফলে কিছুটা পিছু হঠতে বাধ্য হয় বাইডেন প্রশাসন এবং ঋণ মওকুফের জন্য কয়েক দফা নতুন পরিকল্পনা হাতে নিতে বাধ্য হয়। এমনই একটি পরিকল্পনার ঘোষণা দেওয়া হয় বুধবার।

যেসব শিক্ষার্থী শিক্ষা ঋণ হিসেবে ১২,০০০ ডলার বা তার কম পরিমাণ অর্থ ঋণ নিয়েছিলেন এবং বিগত দশ বছর যাবত এই ঋণ শোধ করে আসছিলেন, তাদের বাকি ঋণ মওকুফ হবে এই পরিকল্পনার আওতায়। 

সূত্র: সিএনএন

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ওষুধ কোম্পানির প্রতিনি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন, সালমানের স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের পর সরিয়ে দেওয়া হলো শাহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নিয়োগপত্র পাননি জুলাই আন্দোলনের সমন্বয়ক রাবির সাদ্দাম, বঞ্চ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসিতে বোর্ডসেরা, জবিতে সেরা বিভাগে—১৮তম বিজেএসে জজ হলেন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬