বিরোধীদের গণহারে গ্রেফতার বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করেছে: চার মার্কিন সিনেটর

১১ জানুয়ারি ২০২৪, ০৩:০৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৯ AM
চার মার্কিন সিনেটর

চার মার্কিন সিনেটর © সংগৃহীত

মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের হুইপ ডিক ডারবিন, মার্কিন সিনেটর জেফ মার্কলি, টিম কেইন এবং পিটার ওয়েলচ বাংলাদেশের নির্বাচন নিয়ে বিবৃতি দিয়েছেন। বাংলাদেশের নির্বাচনে কয়েক লাখ মানুষের শান্তিপূর্ণ অংশগ্রহণ থাকলেও সহিংসতা এবং বিরোধী দলের প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শনের কারণে নির্বাচন এবং নির্বাচন–পূর্ববর্তী প্রক্রিয়া ক্ষুণ্ন হয়েছে বলে অভিমত দিয়েছেন এ চার মার্কিন সিনেটর।

গতকাল বুধবার সিনেটর ডিক ডারবিনের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বিবৃতিটি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, নির্বাচনের আগে বিরোধী দলের সদস্য এবং নাগরিক সমাজের কর্মীরা হয়রানির শিকার হয়েছেন, তাঁদের গণহারে গ্রেপ্তার করা হয়েছে, যা নির্বাচন-পূর্ববর্তী প্রক্রিয়াকে ক্ষুণ্ন করেছে।

গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অপব্যবহার বন্ধ করে গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিতের অঙ্গীকার পূরণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে।

নির্বাচনে প্রধান বিরোধী দলের অংশ না নেওয়ার বিষয়টিকেও দুঃখজনক বলে উল্লেখ করেছেন তাঁরা। মার্কিন সিনেটরেরা অর্থপূর্ণ সংলাপে বসার জন্য সব দলের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা সব দলকে উদ্বুদ্ধ করছি, তারা যেন অর্থপূর্ণ সংলাপে বসে, সহিংসতা পরিহারের প্রতিশ্রুতি দেয় এবং রাজনৈতিক সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনে।’

নির্বাচন–পরবর্তী সময়ে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং নাগরিক অধিকার চর্চার স্থানগুলোকে সুরক্ষিত রাখার ওপর বিবৃতিতে জোর দেওয়া হয়েছে।

জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্ল…
  • ১৫ নভেম্বর ২০২৬
২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
ডে-ড্রিমার ও ফোনে হঠাৎ টেক্সট— ‘আসসালামু আলাইকুম, জয় বাংলা …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950