ইরানে কাসেম সোলাইমানির স্মরণসভায় বোমা হামলায় শতাধিক নিহত

০৪ জানুয়ারি ২০২৪, ০৮:১৯ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
ইরানের রাস্তায় পড়ে থাকা মরদেহ

ইরানের রাস্তায় পড়ে থাকা মরদেহ © সংগৃহীত

জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের চতুর্থ বার্ষিকীর স্মরণসভায় দুটি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও আহত রয়েছেন ১৪১ জন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি’র বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

ইরানের দক্ষিণাঞ্চলের শহর কেরমানের সাহেব আল-জামান মসজিদের নিকটে লোকজন মিছিল বের করলে তাতে বোমা হামলা চালানো হয়।

কেরমানের ডেপুটি গভর্নর একে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করেছেন। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সড়কে লোকজনের মরদেহ পড়ে রয়েছে।

বুধবার হাজার হাজার লোক জেনারেল কাসেম সোলাইমানির মাজারের দিকে অগ্রসর হচ্ছিলেন। সেখানে আজ সোলাইমানির স্বরণে সভা হওয়ার কথা ছিল।

ট্যাগ: ইরান
এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে শাহজালাল ই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে মৃত্যু ৬, একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাটে শাক-সবজি বিক্রি করা ছেলেটা আজ সিভিল জজ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটকে নিয়ে আমার সুনির্দিষ্ট পরিকল্পনা ও ভিশন রয়েছে: নতুন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ: সন্ধ্যার মধ্যে নিয়োগপত্র না পেলে কঠোর কর্ম…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৭ জেলায় নতুন করে প্রাথমিকে নিয়োগপত্র পেলেন ১৩৬ শিক্ষক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬