৯০ বছর বয়সে স্নাতকোত্তর হলেন টেক্সাসের নারী

৩০ ডিসেম্বর ২০২৩, ১০:৩৮ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
মিন্নি পেইন

মিন্নি পেইন © সংগৃহীত

প্রবল ইচ্ছাশক্তি থাকলে কোনো কাজে বাধা হতে পারে না বয়স। হামেশা এ কথাগুলো আমরা অনেককেই বলতে শুনি। তবে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গ রাজ্যের এক নারী এ কথাকে বাস্তবে প্রমাণ করে দেখিয়েছেন। ৯০ বছরে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বয়স্ক ছাত্রী হয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন উত্তর টেক্সাসের এক নারী। আন্তঃবিভাগীয় অধ্যয়নে তার পাঠ্যক্রম শেষ করার পরে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন মিন্নি পেইন।

তিনি ১৯৫০ সালে উচ্চ বিদ্যালয়ের পড়া শেষ করেন। ৬৮ বছর পর তিনি আবার শিক্ষার জগতে পা রাখলেন। এই কয়েকবছরে তিনি প্রতিলিপিবিদের পদে কাজ করেছেন। টেক্সাস ওম্যান ইউনিভার্সিটিতে তিনি ব্যবসায়িক কোর্সের পাশাপাশি তিনটি সাংবাদিকতার ক্লাস করেন। 

পেইন বলেন, আমি সবসময় শব্দ নিয়ে কাজ করতে চাইতাম। আমি সবসময় লিখতে পছন্দ করতাম। নিজেকে প্রমাণ করার ইচ্ছে ছিল আমার মধ্যে।

May be an image of 1 person and glasses

২০০৬ সালে তৎকালীন ৭৩-বছর বয়সী পেইন তার আগে জেনারেল স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। টেক্সাস জুড়ে বিভিন্ন প্রকাশনার জন্য একজন ফ্রিল্যান্স এবং স্টাফ লেখক হিসাবে কাজ করেছেন তিনি। পেইন, “থেরাপিউটিক” লেখার মাধ্যমে একাডেমিক শিক্ষায় ফিরে আসার পথ খুঁজে পান এবং ইউএনটিতে সাংবাদিকতায় মাস্টার ডিগ্রির জন্য নিজের নাম নথিভুক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের ডিন এবং পেনির উপদেষ্টা ড. বিলি রোয়েসলার বলছেন, আমরা আজীবন শিক্ষার্থী শব্দটি ব্যবহার করি। কিন্তু পেইন সত্যিই সেটি করে দেখিয়েছেন। কোর্সটি তিনি একটু তাড়াতাড়ি শেষ করতে পারতেন। কিন্তু তিনি কোনো বাড়তি সুবিধা নিতে চাননি। মাস্টার্স প্রোগ্রাম সম্পূর্ণ করা সত্ত্বেও, পেইন বিশ্বাস করেন যে জ্ঞানের সাধনা শেষ করার জন্য এখনো অনেক পথ চলা বাকি। তিনি এখনো জানতে, শিখতে আগ্রহী।

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬