বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্র অপহরণ

২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে অপহরণ করা হয়েছে

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে অপহরণ করা হয়েছে © আনন্দবাজার

ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারী ছাত্রকে অপহরণ করেছে বলে অভিযোগে জানা গেছে। এ বিষয়ে বোলপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানিয়েছে, বিদেশি ছাত্রের বাড়ি মায়ানমারে। বিশ্বভারতীর সংস্কৃত বিভাগের পিএইচডি স্কলার ফাইনাল ইয়ারের ছাত্র তিনি। কী কারণে তাঁকে অপহরণ করা হলো, তা স্পষ্ট নয়। ছাত্রের নাম পান্না।

আরো পড়ুন: চুলের জন্য স্কুল থেকে দুবার বরখাস্ত হলো ছাত্র

শান্তিনিকেতনের ইন্দিরা পল্লি এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন ছাত্র। বাড়িতে তাঁর এক বন্ধুও থাকতেন। বৃহস্পতিবার দুপুরে সাত-আট জন দুষ্কৃতিকারী গাড়ি নিয়ে বাড়িতে চড়াও হয়। কয়েকটি বাড়িতে প্রথমে ছাত্রের ছবি নিয়ে খোঁজ শুরু করে। পরে ছাত্রটিকে খুঁজে পান তাঁরা। তাকে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেন।

সন্ধ্যায় ঘটনাটি কর্তৃপক্ষের নজরে আনে ছাত্রের বন্ধু। তার পরই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনার নেপথ্যে অপহরণ না কি অন্য কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। আনন্দবাজার।

একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শেষ রাতে, ফলাফল ১ অক্টোবর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬