আপ বাংলাদেশ ভেঙে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে শনিবার

১১ মার্চ ২০২৬, ০৫:৪৬ PM , আপডেট: ১১ মার্চ ২০২৬, ০৮:৫৭ PM
নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে শনিবার

নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে শনিবার © টিডিসি

রাজনৈতিক প্লাটফর্ম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ বা ‘আপ বাংলাদেশ’ ভেঙে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে যাচ্ছে। আগামী শনিবার (১৪ মার্চ) এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই ঘোষণা আসবে বলে জানা গেছে। তবে দলের আত্মপ্রকাশ হতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছেন এর উদ্যোক্তারা। 

উদ্যোক্তারা জানিয়েছেন, আগামী শনিবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন থেকে নতুন রাজনৈতিক দল সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এতে জুলাই সনদ বাস্তবায়ন ও ধর্মীয় মূল্যবোধের সুরক্ষাসহ ১২ দফা কর্মসূচি সম্পর্কে জানানো হবে। এছাড়া দলের নাম ও মুখপাত্র ঘোষণা করা হবে এদিন। 

এ বিষয়ে জানাতে চাওয়া হলে নতুন রাজনৈতিক দলের উদ্যোক্তা ও আপ বাংলাদেশের সাবেক প্রধান সংগঠক নাঈম আহমাদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঈদের পর দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে। ২ সপ্তাহের মধ্যে আত্মপ্রকাশ অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছি আমরা। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়েই এগিয়ে যাবো আমরা। শনিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬