অবসর কখন নিবেন জানালেন ডি মারিয়া

০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
ডি মারিয়া

ডি মারিয়া © সংগৃহীত

২০২২ বিশ্বকাপটাই শেষ হওয়ার কথা ছিল। তবে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর সিদ্ধান্ত বদলেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। জানিয়েছিলেন, আরও কিছুদিন দেশের জার্সিটা পরতে চান। ৩৫ পেরোনো ডি মারিয়া অবশেষে জাতীয় দলের মায়া ছাড়ছেন। আর্জেন্টিনার জার্সিতে তিনি শেষ ম্যাচ খেলবেন ২০২৪ কোপা আমেরিকায়। এই টুর্নামেন্ট শেষেই নেবেন অবসর, জানিয়েছে ইএসপিএন আর্জেন্টিনা।

আজ ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচেও মাঠে ছিলেন ডি মারিয়া। ৮৯ মিনিটে লিওনেল মেসি মাঠ ছাড়ার সময় অধিনায়কত্বের আর্মব্যান্ডটা তার হাতেই পরিয়ে দিয়েছিলেন। তবে বাছাইপর্ব খেললেও ডি মারিয়া ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন না।

২০০৮ সালে বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয়েছিল ডি মারিয়ার। এরপর দেশের হয়ে খেলেছেন ১৩৩ ম্যাচ। গোল করেছেন ২৯টি। গোলের সংখ্যা দিয়ে আসলে জাতীয় দলে ডি মারিয়ার অবদান বোঝা যাবে না। আর্জেন্টিনার ফুটবলে বড় বড় সব জয়ের সঙ্গে জড়িয়ে আছে তার নাম।

ট্যাগ: ফুটবল
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950